বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা; করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা জেলার বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে।
- আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) দুপুরে ভারত থেকে পাথরের পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে দীর্ঘ তিন মাস পর ফের সচল হলো এই স্থল বন্দর।
এর আগে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়।
- দীর্ঘ তিন মাস পর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার থেকে ফের পাথর আমদানি শুরু করা হয়। প্রথম দিনে শুধু ৫টি পাথরের ট্রাক বাংলাদেশে আসে। তবে শনিবার থেকে পুরোদমে স্বাস্থ্যবিধি মেনে পাথরের ট্রাক আসবে বলে জানিয়েছেন আমদানি-রফতানিকারকরা।
আমাদের বাণী ডট কম/১৮ জুন ২০২০/পিপিএম
