ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে মাদকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন, সদরের ইসলামনগর গ্রামের মৃত কোহিনুর এর ছেলে মোঃ আলাল হোসেন(৩৪),শুভ আহমেদ (৩৮) আঁচকা গ্রামের শামসুল হকের ছেলে আব্দউর রাজ্জাক(২৮) এবং হাজীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে নূর ইসলাম (২৬) ।
এসময় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
