মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলায় ট্রাকের ধাক্কায় সাদেকুল ইসলাম (২৮) নামে  এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ রবিবার (১৪ জুন ২০২০)  বিকেলে ঠাকুুরগাঁও-ঢাকা মহা সড়কের ভুল্লী কুড়েঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাদেকুল ইসলাম  জেলার সদর উপজেলার মুন্সিরহাট পয়সা ফেলা গ্রামের মকবুল হোসের ছেলে ।

পুলিশ জানায়, সাদেকুল তার স্ত্রীকে নিয়ে ঠাকুুরগাঁও শহরে যাচ্ছিলেন। ঠাকুুরগাঁও-ঢাকা মহাসড়কের ভুল্লী কুড়েঘর নামক স্থানে পঞ্চগড় অভিমুখি একটি ট্রাক ধাক্কা দেয়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে ঠাকুুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ( আরএমও) রকিবুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

ঠাকুরগাঁও জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তানভিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

আমাদের বাণী ডট কম/১৪  জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।