মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলায় গুটি কয়েক তরুণ-তরুণীর হাতে গড়া সেচ্ছাসেবী সংগঠন নবীন আলো’র উদ্যোগে নিজেদের মধ্যে চাঁদা তুলে পথচারী ও আদিবাসিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (০১ এপ্রিল ২০২০) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের পথচারী, মুন্সিপাড়া, মুজিবনগর ও নারগুন ইউনিয়নের আদিবাসিদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল, তেল ও সাবান তুলে দেয় সংগঠনের সদস্যরা।
খাদ্য সামগ্রী বিতরণসহ এসময় তারা সচেতনতামুলক প্রচারণাও চালায়। খাদ্য সামগ্রী বিতরণকালে নবীন আলোর সভাপতি সৈয়দ শিহাব, ডা: শুভেন্দু দেবনাথ, সাংবাদিক জয় মহন্ত অলক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, সদস্য মঞ্জু রানা, সোনিয়া আক্তার রুমিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সৈয়দ শিহাব বলেন, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে ১৭৭ জন পথচারী ও আদিবাসিদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করলাম। এসময় কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
আমাদের বাণী ডট কম/০১ এপ্রিল ২০২০/টিপিএ
