জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  করোনা ভাইরাস জনিত কারনে নিত্য প্রয়োজনিয় দ্রব্য সামগ্রীতে যখন আকাশ ছোয়া মূল্য বিপর্যস্ত অসহায় হতদরিদ্ররা। ঘরে থাকা এসব অসহায়, গরীব ও নিন্ম আয়ের মানুষদের মাঝে যখন দেশব্যাপি চাল, ডাল,আলু, পিয়াজ ও রসুন বিতরণ করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ঝিনাইদহে ত্রাণ নিতে গিয়ে এক হতদরিদ্র বিধবাকে অশ্লিল গালীগালাজ ও বেধড়ক পিটিয়ে জখম করল এক কমিশনার।  এ ঘটনায় প্রকাশ হওয়ার সাথে সাথেই জেলা জুড়েই বইছে প্রতিবাদের ঝড়।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ পবহাটী গ্রামে হতদরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চাল বিতরণ করতে যায় প্রশাসনের লোকজন। বিতরন কালে একই গ্রামের বিধবা শাহারুন বেগম (৫০) করোনা ভাইরাসের কারনে লক ডাউন অবস্থায় ছিল। সে বেশ কয়েকদিন কাজে যেতে পারেনা। ঘরে তার খাবার নেই। এমতাবস্থায় সে নিজের গ্রাম পবহাটীতে খাদ্য বিতরণ হওয়ার কথা শুনে সেখানে খাবার নিতে যায়। এ সময় খাদ্য না পেয়ে গরীব শাহারুন বেগম প্রতিবাদ করে।

কমিশনার জাহিদুল ইসলাম বলেন-তোমার নাম লিস্টে নেই, তাই তুমি খাদ্য দ্রব্য পাবেনা। তাছাড়া আজকে খাবার বিতরণ শেষ। আবার ১০/১২ দিন পরে আসলে খাবার দিব। এক পর্যায়ে কাউন্সিলর জাহিদ বেধড়ক পিটিয়ে মহিলাকে আহত করেন। খাবার নিতে চাইলে ঝিনাইদহ পৌর ১নং ওয়ার্ডের আমি এই গ্রামেরই মানুষ কেনো আমার নাম লিস্টে নেই মর্মে বিধবা শাহারুন বেগম জোর প্রতিবাদ করে। এক পর্যায়ে ঝিনাইদহ পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার জাহিদুল ইসলামের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শাহারুন। সরকারী কর্মকর্তাদের সামনে দুজনাই উচ্চ বাক্য বিনিময় করেন। সে সময় কমিশনার জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে শাহারুন বেগমকে অশ্লিল গালাগাল করে এবং ইচ্ছা মতো কিল ঘুষি লাথি মারতে থাকে। পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় শাহারুন বেগমের সাথে থাকা জনৈক মহিলা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

এসব কথা অসহায় হতদরিদ্র বিধবা শাহারুন বেগম সাংবাদিকদের এক ভিডিও বার্তায় বিস্তারিত জানায়। ভিডিও রেকর্ডের সময় তার চোখের কোনে কােল দাগ, চোখে রক্ত জমাট ও জখমের চিহ্ন দেখা যায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিশনার জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করতে তাদের মোবাইলে ফোন দিলে তারা ফোন রিসিভ করেননি।

আমাদের বাণী ডট কম/০৪এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।