যশোরে মাহমুদা ঐশি নামে এক কুমারি মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ হয়েছে। নিহতের পিতা থানায় শামীম নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।

ঐশি যশোর উপশহরের ডি ব্লকের আসাদুজামান আসাদের মেয়ে এবং যশোর সরকারি এম এম কলেজে হিসাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগের ছাত্রী।

আসাদ জানায়, মঙ্গলবার দুপুরে পেটের ব্যাথার কারণে ঐশিকে কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। ওদিন রাতে ডাক্তার নার্গিস আক্তার ঐশির টিউবে বাচ্চা আছে বলে জানায়। বুধবার তার সিজিরিয়ান অপারেশন করে বাচ্চা বের করেন।

এরপর তার অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে রাখা হয়। রাত ৩টার দিকে ডাক্তার ঐশিকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঐশির মরদেহ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের ডাক্তার কাজল মল্লিক ময়নাতদন্ত সম্পন্ন করেন।

আসাদ আরো জানান, ঐশির সাথে উপশহরের এস ব্লকের শামীমের সাথে সম্পর্ক ছিল। বিয়ের আগে তার অন্ত: সত্বা হওয়ায় শামীমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। মামলা নম্বর ৪৪।

যশোর উপ শহর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন বলেন, শামীমকে আটকের জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।