নিজস্ব সংবাদদাতা, নওগাঁ; জেলায় ১ অন্ত:সত্ত্বা নারী, ৫ পুলিশ সদস্য ও ১ জন চিকিৎসকসহ নতুন করে আরো ১০ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে ২০২০) দুপুরে নওগাঁ ডেপুটি সিভিল সার্জন মুনজের এ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসক, ১৭ জন স্বাস্থ্যকর্মী ও ৮ জন পুলিশ সদস্য রয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ৫ জন পুলিশ সদস্য ও ১জন চিসিৎকসহ নতুন ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনই স্থানীয়ভাবে পূর্বে আক্তান্ত ব্যক্তির সংস্পর্শে এসছিলেন। নিয়ামতপুর উপজোয় অন্তংসত্ত্বা এক নারী সম্প্রতি নারায়নগঞ্জ থেকে ফিরেছেন। এছাড়া নওগাঁ শহরের এক ব্যক্তি কীভাবে সংক্রমিত হয়েছেন এ তথ্য যাচাই করা যাচ্ছে না।
তিনি বলেন, শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে আক্রান্ত ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিাইনে থাকতে বলা হয়েছে।
জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, এখন পর্যন্ত নওগাঁ জেলা পুলিশের ৮ জন সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গুরুতর অসুস্থ হননি।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন। গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন
