চলতি বছর থেকে নতুন এমপিও নীতিমালা অনুসারে শিক্ষকদের টাইমস্কেল দেয়া শুরু হয়েছে। চলতি ডিসেম্বর মাসে আরও ৩ জন শিক্ষক-কর্মচারীর টাইমস্কেল কার্যকর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০১৮ খ্রিষ্টাব্দের জুলাইয়ে জারি করা এমপিও নীতিমালার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে কর্মরত ৩ জন শিক্ষক-কর্মচারীকে টাইমস্কেল দেয়া হয়েছে। চলতি ডিসেম্বর মাস থেকে তাদের টাইমস্কেল কার্যকর হবে।

এমপিও অনুমোদন কমিটির ৮ম সভায় এসব শিক্ষক-কর্মচারীকে টাইমস্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সে প্রেক্ষিতে চলতি ডিসেম্বর মাস থেকে তাদের টাইমস্কেল কার্যকর হবে। গত ১৭ ডিসেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

টাইমস্কেল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।