উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা;  এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়।

  • বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৩৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। কৃতকার্য হয়েছে ৩৮১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮২ জন।

পাশের হার ৯৯.২২ শতাংশ। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

  • এ ছাড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় থেকে ১৪২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৩৬ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩০ জন জিপিএ ৫ পেয়েছে। ফেল করেছে ৬ জন। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের ফলাফল আশানুরুপ না হওয়ায় অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করে দায়ী করেছেন শিক্ষকদের। পাঠদান না করে শিক্ষকরা রয়েছে প্রমোদ ভ্রমনে ব্যস্ত। রেজাল্ট নিয়ে নেই কোন তাদের মাথা ব্যাথা।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।