অন্যান্য ঢাকাগামী ট্রেন এর মতো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ষ্টেশনেও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চায় এলাকাবাসী। তাদের দাবী এ ষ্টেশন থেকে পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার যাত্রীরা লোকাল সহ ঢাকাগামী অন্যান্য আন্ত নগর ট্রেনে উঠা নামা করার সুযোগ পেলেও পঞ্চগড় এক্সপ্রেস এর যাত্রা বিরতি না থাকায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কতৃপক্ষ বলছেন, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার গোলাম রব্বানী জানান, পঞ্চগড়-ঠাকুরগাও-পীরগঞ্জ-দিনাজপুর হয়ে ঢাকা রেল রুটে ৩টি আন্তঃনগর, একটি মেইল, একটি লোকাল এবং একটি ডেমু ট্রেন বর্তমানে চালু রয়েছে। এর মধ্যে সবগুলো ট্রেনই পীরগঞ্জ ষ্টেশনে থামে। শুধুমাত্র পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থামে না। অথচ এ ষ্টেশন থেকে পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার শত শত যাত্রী লোকাল সহ ঢাকাগামী অন্যান্য আন্ত নগর ট্রেনে উঠা নামা করে। শুধুমাত্র পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ধরতে এখানকার যাত্রীদের ঠাকুরগাও অথবা দিনাজপুরে যেতে হয়, যা একটি আলাদা খরচ ও ঝামেলা এবং ঢাকা থেকে ফিরে আসার পথে দিনাজপুর অথবা ঠাকুরগাও ষ্টেশনে নামতে হয়। তাছাড়া জেলা পর্যায়ের অন্যান্য ষ্টেশনের চেয়ে এ ষ্টেশনের রাজস্ব আয় বেশী এবং যাত্রীও বেশি । এই স্টেশন থেকে বেশী মানুষ ট্রেনে যাতায়াত করে । এখানে যে পরিমান টিকিট বরাদ্দ আছে তাতে বেশির ভাগ যাত্রীই আন্তঃনগর ট্রেনের টিকিট পায় না। চাহিদা অনুযায়ী টিকিট বরাদ্দ কম। টিকিট নিয়ে প্রতিদিনই হুড়াহুড়ি, মারামাড়ি লাগে এতে আমাদের স্টেশন কর্মকর্তাদের ঝামেলার মধ্যে পড়তে হয় । পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি না দাড়ানোর কারণে এখানে সে ট্রেনের টিকিট বরাদ্দও নেই। এতে ঐ ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
এ অঞ্চলের মানুষের দাবি এখানে যেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থামানো হয়। এ বিষয়ে কিছুদিন আগে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার হোসেন ও নূরনবী চঞ্চল, সহকারী শিক্ষক রাজা রহমান , ল্যাম্পপোস্ট এর নির্বাহী পরিচালক মহিউদ্দীন জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যানভাস বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মহিদুল ইসলাম সহ বেশকিছু জনতা উক্ত বিষয় নিয়ে রেলমন্ত্রী অ্যাড. নূরুল ইসলাম সুজন এর সাথে দেখা করেন।
এ বিষয়ে রেলমন্ত্রী জানান, পঞ্চগড় এক্সপ্রেস পীরগঞ্জ রেলস্টেশনে স্টপেজ দিবেনা প্রয়োজনে একতা ও দ্রæতযান এক্সপ্রেস এ সিট বরাদ্দ বাড়ানো হবে।
এ বিষয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাতায়াতকারী পীরগঞ্জ জগথা নিবাসী প্রফুল্ল্য শর্মা ও রানীশংকৈলে নিবাসী সবুজ ইসলাম বলেন কয়েক দিন আগে অন্য ট্রেনে টিকিট না পাওয়ার কারণে এ ট্রেনই তারা ঢাকা থেকে বাড়ি ফিরেন। পীরগঞ্জে ট্রেন না থামার কারণে তাদের ঠাকুরগাঁও ষ্টেশনে নেমে যেতে হয়। এতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। ট্রেনটি পীরগঞ্জে থামলে এমনটা হতো না। তাদের মত শত শত ট্রেন যাত্রীর অভিযোগ একই রকম। তাদের ও দাবী পীরগঞ্জ স্টেশনে যাত্রা বিরতি ।
ট্রেন দাড়ানোর বিষয়ে পীরগঞ্জ রেল ষ্টেশন মাষ্টার গোলাম রব্বানীর সাথে কথা বলে হলে তিনি বলেন, এখানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দাড়ানোর মত সকল প্রকার ব্যবস্থা রয়েছে। শুধু উপরমহলের সিদ্ধান্তের অপেক্ষা।
