ফরাজী মো; ইমরান, পটুয়াখালী জেলা সংবাদদাতা; জেলার রামনাবাদ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ হাজার মিটার বেড় জাল জদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ মার্চ ২০২০) দিনভর অভিযান চালিয়ে এসব জাল জদ্ধ করে পায়রা বন্দর নৌ-পুলিশ ও কলাপাড়া মৎস্য অফিস। পরে রাত সাড়ে সাতটার দিকে কলাপাড়া হেলিপ্যাড এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার শাহা জানান, অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বাণী ডট কম/০৩ মার্চ ২০২০/ইভি
