পটুয়াখালীতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়িায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের নব যোগদানকৃত অধিনায়ক মো.রইস উদ্দীন।
মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী র্যাব ক্যাম্পের দরবার হলে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স, ইত্তেফাক প্রতিনিধি নির্মল রক্ষিত, চ্যানেল আই প্রতিনিধি এনায়েতুর রহমান ও বেতাগী প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম সিদ্দিক প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা মাদকের বিরূদ্ধে র্যাবকে কঠোর অভিযান পরিচালনার জন্য আহ্বান জানান। এছাড়া জলদস্যু নিধনে র্যাবের চলমান কার্যক্রমের প্রশংসা করেন সাংবাদিকরা।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের নব যোগদানকতৃ অধিনায়ক মো.রইস উদ্দীন সাংবাদিকদের আস্বস্ত করে বলেন, এখন থেকে পটুয়াখালী র্যাব ক্যাম্প জাটকা, রেনু পোনা, কারেন্ট জাল বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে। এছাড়া মাদকের বিরুদ্ধে আরো বেশী বেশী অভিযান পরিচালনা করা হবে। সবশেষ তিনি আগামী দিনের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
