আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা; জেলার আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শন্তাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে দাঁড়াল। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত দুজন হলেন জেলার ভাঙ্গুড়া উপজেলায় একজন ও সাথিয়া উপজেলায় একজন।
আজ শনিবার (০৯ মে ২০২০) বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেলা সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল।
এর আগে পাবনা সদর উপজেলা তিনজন ,চাটমোহর উপজেলায় তিনজন,ভাঙ্গুড়া উপজেলায় দু’জন, সাথিয়া উপজেলায় একজন, সুজানগর উপজেলায় একজন ও ফরিদপুর উপজেলায় একজন, ঈশ্বরদী উপজেলায় একজনসহ পাবনা জেনারেল হাসপাতালের দু’জন সিনিয়র নার্স করোনা আক্রান্ত হন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৪৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১৬ হাজার ৯১৯টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও আটজন। এদের সবাই পুরুষ। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৪১৪ জন।
আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ
