পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মা চ য়ই ইহলোক ত্যাগ করেছেন।

তিনি আজ ( ১৩ অক্টোবর)  রাত সাড়ে এগারটার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাস ভবনে পরলোক গমন করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

সূত্র  জানায়, রবিবার (১২ অক্টোবর) বিকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি জরুরী কাজে ঢাকার উদ্দ্যেশে বান্দরবান ত্যাগ করেন।এসময় হঠ্যাৎ করে  মায়ের মৃত্যু সংবাদ পাওয়ায় সমস্ত কাজ রেখে  বান্দরবানের উদ্দ্যেশে রওনা দিয়েছেন। মা চ য়ই এর মৃত্যু সংবাদ শুনে ফায়ার সার্ভিস সংলগ্ন লাল মোহন বাহাদুর ভিলায় স্বজনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভীড় করেন।

এই ব্যাপারে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এপিএস সাদেক হোসেন  বলেন, মন্ত্রী মহোদয় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বান্দরবানের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন, তিনি রাতেই ঢাকা থেকে বান্দরবান ফিরছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।