ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফেনসিডিল সেবনের সময় ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুলাই) বিকালে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে মাদক কারবারি সুন্দরীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম- মো. রিগান আলী (২৫)। সে পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও পীরগঞ্জ উপজেলার জগধা এমপি পাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম পীরগঞ্জ উপজেলার সেনুয়া এলাকায় অভিযান চালিয়ে ঐ ছাত্রলীগ নেতাকে মাদক সেবনের সময় হাতে নাতে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।