পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে বিভিন্ন পেঁয়াজ আড়তে মনিটরিং করা হয়।  মঙ্গলবার বেলা ১১ টায় পেঁয়াজের বাজার মনিটরিং করেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ হাফিজুর রহমান।

বাজারের বিভিন্ন পেঁয়াজ আড়তে মনিটরিংয়ের সময় বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব কাটার দাঁড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল ওজন মেশিন ব্যবহারের নির্দেন প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলাম। বাজার মনিটরিংয়ের পর বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ হাফিজুর রহমান তিনি বহরপুর উচ্চ বিদ্যালয় এবং বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।