নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলতে মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকরা। তাদের সবার একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০)  শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা তাদের বৈশাখী ভাতার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। মোট টাকার পরিমাণ ২৪ কেটি।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা মোকাবেলায় সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন অনুদান দেবেন শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি স্কুল শিক্ষকরা, সরকারি কলেজগুলোতে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও এ সহায়তা দিচ্ছেন। রবিবার একদিনের বেতন অনুদান বাবদ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব তাড়াতাড়িই এ বিষয়ে জানানো হবে।

 এদিকে করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছু‌টি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এ‌প্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে।  রবিবার (০৫ এপ্রিল ২০২০)  জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব  ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে হিসাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি গণনা করা হবে বলে। করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার গণমাধ্যমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। নতুন করে আরও এক জন মারা গেছেন এ নিয়েনের মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। আজ রবিবার(০৫ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায়  স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।