প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নন গেজেটেড কর্মচারীগণের চিকিৎসা ছুটি অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের জন্য নথি ব্যবস্থাপনায় বিদ্যমান ৮ ধাপ পরিবর্তন করে ৪ ধাপে প্রসেস ম্যাপ নির্ধারণ করা হয়েছে।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদেশটি মহাপরিচালক অনুমোদন দিয়েছেন। শিগগিরই এটি কার্যকর হবে।

