নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর;  জেলার সদর উপজেলার একটি মাদরাসা লকার ভেঙে ওমরাহ হজ পালনের টাকা চুরির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ তার কাছ থেকে চুরি হওয়া সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করেছে। ঘ

গত  শনিবার (০৪ এপ্রিল ২০২০)  রাতে উপজেলার গেরদা ইউনিয়নের শের আলী মাদরাসায়  এ ঘটনা ঘটে । গ্রেফতার ফোরকান (২৬) একই মাদরাসার সহকারী শিক্ষক।

মাদরাসা সূত্র জানায়, সদর উপজেলার গেরদা ইউনিয়নের শের আলী মাদরাসায় পাঁচজন শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থী রয়েছে। মাদরাসার প্রধান শিক্ষক কাজী নাসিরউল্লাহ এবং তার স্ত্রীর ওমরাহ হজ পালনের জন্য সাড়ে ৪ লাখ টাকা কয়েকদিন আগে তিনি তার অফিসের লকারে রাখেন।

গত  শনিবার (০৪ এপ্রিল ২০২০)   রাতে তিনি পাশের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে দেখতে পান মাদরাসার লকার ভাঙা এবং টাকা নেই। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ওই রাতেই মাদরাসার সহকারী শিক্ষক ফোরকান (২৬)কে আটক করেন করে। পরে পুলিশ তার ভাড়া বাসা থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করে।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, শিক্ষক ফোরকানের দেয়া তথ্য অনুযায়ী গতকাল দুপুরে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।