বগুড়ার কাহালুতে আফরিন জুট মিলে শিশু শ্রমিকের পায়ুপথে পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করেছে অপর এক শ্রমিক। নিহত শিশু শ্রমিক আলাল (১২) কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

হত্যাকারী শ্রমিক তারই সহকর্মী শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ কুমারের ছেলে যতীন কুমার (১৫)। পুলিশ এ ঘটনার পর তাকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল কাহালু উপজেলার মুরইল আফরিন জুট মিলে। সকাল ১১টার দিকে মিলের শ্রমিক যতীন হাওয়াই মেশিন দিয়ে সহকর্মী শ্রমিক আলালের পায়ুপথে পেটে বাতাস প্রবেশ করালে পেট ফুলে অসুস্থ্য হয়ে পড়ে আলাল। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যায় আলাল। পুলিশ জুট মিল থেকে যতীনকে আটক করে কাহালু থানায় নেয়। এ ব্যাপারে কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আলালের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।