বগুড়া সংবাদদাতা; জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।    নতুন করে ৮২ জন করোনায় সংক্রমিত হওয়ায় এক হাজার ৩৭ জনে দাঁড়ালো জেলায় আক্রান্তের সংখ্যা।

আজ বুধবার (১০ জুন ২০২০)রাতে করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন চিকিৎসক ও পুলিশসহ নতুন ৮২ জন করোনায় আক্রান্ত হওয়অর তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯জন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে আক্রান্ত হন ২৩জন। এ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাপ্ত ফলাফলে মোট আক্রান্ত ৮২জন। আক্রান্তদের মধ্যে দুজন শিশু ছাড়াও একজন চিকিৎসক ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

এ পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত এক হাজার ৩৭ জন। সুস্থ হয়েছেন ৭৩জন। মারা গেছেন আটজন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।