মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; সাংবাদিকরা সমাজের দর্পন। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। তাই নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
শনিবার ( ২২ ফেব্রুয়ারি ২০২০) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিতল ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের প্রকৃত সত্য জানাতে সহায়তা করে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদর থানার ওসি তানভিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।
আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/পিএ
