শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা সংবাদদাতা;  জেলায় নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন, এনিয়ে জেলায় মোট ১০ জনের মধ্যে  ৬ জন চিকিৎসাধীন,৩জন সুস্থ্য ও একজন মৃত্যু। এর মধ্যে একজন ৩০ বছরের নারী, তিনি গৃহিনী, তার বাড়ী বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে। অপরজন শরনখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারের ৬০ বছরের এক ব্যবসায়ী। তার রায়েন্দা বাজারে একটি দোকান রয়েছে। তার বাড়ী রায়েন্দা বাজারের পুর্ব পাড়ে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা.কেএম. হুমায়ুন কবির আজ   শনিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত দুই ব্যাক্তির শরীরের করোনা উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষায় দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

আক্রান্ত নারী ঢাকায় বেড়াতে যান,সেখান থেকে গত ১মে সদর উপজেলার রনবিজয়পুর এলাকার নিজ বাড়ীতে ফিরো আসেন। তিন দিন আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তার শরীরে করোনা ধরা পড়ে। তার বাড়ী সহ ৭টি বাড়ী লকডাউন ঘোষনা করেছেন প্রশাসন।

আক্রান্ত পুরুষ দোকানের মালামাল ক্রয়করে গত ৪দিন আগে শরনখোলায় নিজ বাড়ীতে ফিরে জ্বর,গলা ব্যাথা অনুভব করেন। পড়ে তিনি ঔষধ সেবনে কিছুটা সুস্থ্য হয়ে নিয়মিত দোকানে ব্যবসা করেন। ৩দিন আগে স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তার বাড়ী ও মার্কেটটি লকডাউন ঘোষনা করেছেন স্থানীয় প্রশাসন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০ জন। এরমধ্যে ৬জন চিকিৎসাধীন,৩জন সুস্থ্য ও একজন মৃত্যু বরণ করেছেন।

 স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (১৬ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে।  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১১৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন ও রংপুর বিভাগের দুইজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩৪৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫১ জনকে।

আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।