রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মান উন্নয়ন, অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ন বক্তব্য উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো:শাহিন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আরিফুর রহমান

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেরাজুল ইসলাম সরকার ।
এ সময় তিনি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে বর্তমান আওয়ামীলীগ সরকারের নানা মুখি উদ্যোগ তুলে ধরেন এবং সকলকে এর অংশীদার হওয়ার জন্য আহ্বান করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য সহ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আমাদের বাণী/আ-আ-মা
