নিজস্ব সংবাদদাতা, বান্দরবান;  জেলার জামছড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাচনু মারমাকে নৃশংস ভাবে হত্যায় ও ৫ জনের অধিক ব্যক্তি হতাহত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্ত্রীর সহকারী একান্ত (এপিএস)সাদেক হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘বীর বাহাদুর বলেন,সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড ব্যহত করার প্রয়াসে শান্তি ও উন্নয়ন বিরোধী অপশক্তি এই ধরণের বর্বোচিত কায়দায় হামলা চালিয়ে জনমনে আতংক সৃষ্টি করার যে নীল নকশা প্রণয়ন করছে সেটি কে বান্দরবানের মানুষ প্রশ্রয় দিবে না।

তিনি আরো বলেন উয়ন্নয় রুখে দিয়ে যারা বান্দরবান জেলা কে অন্ধকারে নিমজ্জিত করতে চাইছে তাদের কে কঠোর হস্তে দমনের জন্য যৌথ বাহীনি বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান এখন বান্দরবান এর মানুষের প্রাণের দাবী।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন বিভিন্ন সময়ে গুম,গুপ্ত হত্যা,অপহরণ ও সবশেষ জামছড়ির ঘটনায় সকল অপরাধী অতিদ্রুত আইনের মাধ্যেমে কঠিন শাস্তি বিধান করা বর্তমানে সময়ের দাবী।

আমাদের বাণী ডট কম/২৪ ফেব্রুয়ারি ২০২০/এবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।