বান্দরবানে সুষ্ঠ ও সৌহার্দপূর্ণ পরিবেশে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ৩টায়   ঐত্যিবাহী রাজার মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন  জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,  সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে সম্মেলনে সর্বসম্মতিক্রমে অমল কান্তি দাশকে সভাপতি ও মোঃ শামসুল ইসলামকে সাধারন সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।