বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।এরপর ভোরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। একই সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশাসনের পক্ষ হতে স্থানীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এরপর সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উক্ত কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এসময় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, এই মাস বিজয়ের মাস, জাতি ধর্ম বর্ন নির্বশেষে ঝাপিয়ে পড়েছে মুক্তি যুদ্ধে। দেশকে স্বাধীন করতে এই দিনে চুড়ান্ত বিজয়ের মাধ্যমে একটি রাষ্ট্র উপহার দিয়েছে। যারা এই দেশকে ভালোবেসে যুদ্ধ করেছে তাদেরকে জানায় লাখো সালাম। শিশুদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সর্ম্পকে চেতনা জাগিয়ে তোলার আহ্বান জানান।
