বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বার্ডের একটি সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় দুইটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
এসময় বার্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. এম মিজানুর রহমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
চুক্তি স্বাক্ষর সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার প্রমুখ।
দ্বি-পাক্ষিক এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিভিন্ন সেমিনার, গবেষণা ও প্রশিক্ষণের অায়োজন করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ডে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি সেখানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে।
গোলাম কিবরিয়া
