রবিবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবের,ঐতিহ্য ও অর্জনের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ সহ , আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ আনন্দ শোভাযাত্রাটিতে উপস্হিত ছিলেন ।
আনন্দ শোভাযাত্রা টিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী । বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার আলী ,বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল,
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল সদস্যবৃন্দ, ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, আরো বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
