মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে পল্লী বিদ্যুতের জোনাল অফিস এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি  ২০২০) বিকাল ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ  আলহাজ্ব দবিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির- জেনারেল ম্যানেজার আবু আশরাফ মোঃ ছালেহ্, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের শুভ উদ্বোধন সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন. বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া পারভীন , এসময় বালিয়াডাঙ্গী উপজেলার নেতা-কর্মীবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ।

আমাদের বাণী ডট কম/২৪ ফেব্রুয়ারি ২০২০/এমবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।