“সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষন, দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রম ৬-১২ নভেম্বর শুরু হয়েছে।
এ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে ও আলোচনা সভায সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী কর্মকর্তা খায়রুল খায়রুল আলম সুমন । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী , বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু , সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ , বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান , বালিয়াডাঙ্গী থানা তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
এছাড়াও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা, সহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
