রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া চন্দনা নদীর পার থেকে ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজবাড়ী পানি উন্নয়ণ বোর্ড।

সোমবার সকাল ১১টা থেকে রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে তেতুলিয়া বাজারে ৩৫টি অবৈধ স্থাপনার মধ্য থেকে ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাপারে আইনি জটিলতা থাকার কারণে উক্ত ৩টি প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখে পানি উন্নয়ন বোর্ড।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় রাজবাড়ীর জেলা পুলিশের রিজার্ভ পুলিশ, ব্যাটেলিয়ন পুলিশ সহ বালিয়াকান্দি থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম সোহাগ উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান তদারকি করেন।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি চন্দনা নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ন একটি নদী। কোটি কোটি টাকা ব্যায় করে নদী খনন করা হয়েছে। কিন্তু কিছু দখলদার সুকৌশলে বালিয়াকান্দি তেতুলিয়া বাজারে অবৈধ স্থাপনা গড়ে তোলে। পানি উন্নয়ণ বোর্ডে সমস্ত প্রক্রিয়া শেষ করে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তিনি আরো জানান উচ্ছেদকৃত নদীতীরবর্তী স্থানে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপন করা হয়।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে পানি উন্নয়ণ বোর্ড বালিয়াকান্দিতে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা বলে আসছিলেন। সকালে তেঁতুলিয়া বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা সেখানে অবস্থান করায় ৯টায় উচ্ছেদ অভিযান পরিচালনার কথা থাকলেও সকাল সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাবৃন্দ বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কালাম আজাদ আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবসায়ীদের পক্ষে বলেন ২-৩ ঘন্টা সময় দিলে ব্যবসায়ীরা তাদের ঘড় সরিয়ে নিয়ে যাবে। যাতে ব্যবসায়ীরা ক্ষতি গ্রস্থ না হয়। এসব বিষয়টি আমলে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

তবে পানি উন্নয়ণ বোর্ডের উচ্ছেদ কার্যক্রমের প্রশংসা করেন উপস্থিত এলাকার সাধারন মানুষ, ব্যবসায়ী সহ রাজনৈতিক নেত্রীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।