‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারী) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা রুমে হয় আলোচনা সভা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, আমার বাড়ী আমার খামার ব্যবস্থাপক বিধান কুমার দাস, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালামসহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
