রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় তেতুলিয়া বাজারে ট্রাক চাপায় জাকির শেখ (৩৫) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছে।
নিহত জাকির শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কটোড়াকান্দি গ্রামের মাজেদ শেখের ছেলে।
সোমবার দুপুর ২টায় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের তেতুলিয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। এসময় ভ্যানে থাকা সামসুল হক,রাজ্জাক শেখ ও বিশু নামে তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ভ্যান চালকের চাচাতো ভাই আরিফ শেখ বলেন, বেলা ২টার দিকে রাজবাড়ী থেকে
বালিয়াকান্দি গামী ঝিনাইদহ চ-১১-০৪৯৭ নাম্বারের ট্রাকটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দিলে আহত অবস্থায় স্থানীয়রা জাকির শেখ সহ ভ্যানে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করে। ফরিদপুর যাওয়ার পথে ভ্যান চালক জাকির শেখ মারা যায়।
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মোঃ বদিয়ার রহমান জানান, ঘাতক ট্রাক ও চালক হারুন-অর-রশিদকে আটক করা হয়েছে। ট্রাক চালক হারুন-অর-রশিদ ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোশারফ হোসেন গাজীর ছেলে।
