মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডের ফৌজদারহাট (বিআইটিআইডি) হাসপাতালে করোনা কিট হস্তান্তর করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ব্যক্তিগত একশত করোনা ভাইরাস শনাক্তকরণ কিট নিয়ে এসেছেন সাংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল সোমবার (৩০ মার্চ ২০২০) উপজেলার ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আসেন। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আইইডিসির পক্ষ থেকে পাঠানো এক হাজার কিটগুলো বিশেষ যত্নসহকারে নিয়ে তিনি বিকাল সাড়ে ৫ টার সময় গাড়ি যোগে ঢাকা থেকে চট্রগ্রামে আসেন। এই ছাড়া তিনি ব্যাক্তিগতভাবে একশত কিট, একশত পিপিই, একহাজার মাস্ক, আড়াইশত পিস মাথার ক্যাপ হাসপাতালে হস্তান্তর করেন।
এ সময় ব্যারিস্টার নওফেল বলেন, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে,তাই আমি নিরাপদে কিটগুলো বিশেষ যত্নসহকারে ফৌজদারহাট হাসপাতালে নিয়ে আসি এবং তিনি আরো বলেন,করোনাভাইরাস মোকাবেলায় কিট,পিপিইসহ সবধরণের চিকিৎসা সামগ্রী মজুদ রাখা হয়েছে। এছাড়া দেশে কোন প্রকার খাদ্য সংকট নেই বলে জানান।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ উদ্যোগের ফলে প্রথম দফায় কিছু পরিমাণ কিট আসার পর গত বুধবার থেকে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ শুরু হয়। এবার দ্বিতীয় দফায় আরো একহাজার কিটের ব্যবস্থা হওয়ায় চট্টগ্রামে করোনা শনাক্তকরণের সুযোগ আরো বাড়বে বলে আশা করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জেন সেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম সিটি করর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার, বিআইটিআইডি’র পরিচালক ডা. এম.এ হাসান, করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এবং তাদের মাঝে করোনা সামগ্রী হস্তাান্তর করা হয়।
আমাদের বাণী ডট কম/৩১ মার্চ ২০২০/পিএ
