নোয়াখালী সংবাদদাতা; জেলার সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার প্রধান আসামি নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য।
- আজ সোমবার (১৫ জুন ২০২০) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১ নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। এর আগে রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
নিহত মিজানুর রহমান (৩৮) পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলার নাওতলা গ্রামের বাসিন্দা। দুই দিন আগে ওই এলাকার কানা শহীদের আস্থানায় সংগঠিত ধর্ষণ মামলার প্রধান আসামি।
- আহতরা হলেন, রসুল মীর, পিয়াস সরকার ও পিপল দেব। তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম
