হাফিজুর রহমান লস্কর, সিলেট জেলা সংবাদদাতা; জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর- মাতিউরা গোপাট রান্তার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-০৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এম.পি।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০)  সকাল ১১টায় সড়কের বর্তমান মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সড়কের উন্নয়নে বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকছুদুল ইসলাম আওয়াল, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল, ইউপি সদস্য মুইদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন শাবলু, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহতাবুর রহমান, সাবেক সভাপতি সেলিম আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, ডা.মাহবুবুল হক সুজা প্রমুখ।

আমাদের বাণী ডট কম/২৪ ফেব্রুয়ারি ২০২০/এবিসি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।