শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল ৮:৩০টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এবং ৯:৩০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ এর সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাসিরউদ্দিন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈসহ নেতৃবৃন্দ।
