শাকিল খান, হরিরামপুর( মানিকগঞ্জ) সংবাদদাতা;  সারা বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় সাধারণ কৃষক ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করার জন্য দৃষ্টান্ত এক সমৃদ্ধ ছাদবাগান গড়ে তুলেছন হরিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক।

দেশি বিদেশি রকমের ফলের গাছ, সবজি ও ফুলে পূর্ণ ওই ছাদ কৃষি বাগান। যেমন মেটাচ্ছে মনের খোরাক আবার একই ভাবে পূরণ করছে প্রতিদিনের পুষ্টি চাহিদাও।

এছাড়া সব মৌসুমের অধিকাংশ ফল, ফুল ও সবজি সৌন্দর্য আর সৌরভের আয়োজন। ছাদে রয়েছে মাল্টা, থাই- পেয়ারা, কাটিমন আম,করলা, ডাটা শাখ এ এক অরন্যময় জগত।

সাধারন মানুষকে উদ্বুদ্ধ করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ। এজন্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকে। এবার তিনি নিজের অর্থায়নে নিজ উদ্যোগে অফিসের ছাদে প্লাষ্টিকের ড্রাম দিয়ে কৃষি বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন হরিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক।  এমনকি এই ছাদ বাগান দেখতে দুরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেক কৃষক, স্থানীয়রা ও উৎসাহী লোকজন। উপজেলার এই ছাদ বাগানটি রোল মডেল হয়েছে বলে মনে করেন উপজেলা এলাকাবাসী ও কৃষি সম্প্রসারণের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক জানান, সাধারন কৃষকদের সাথে কাজ করতে গিয়ে মনে হয়েছে বিভিন্ন ধরনের প্রদর্শনী প্লটের মতো আয়োজন করতে পারলে ছাদ কৃষি সম্পর্কে কৃষকদের ধারনা দেয়া ও বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা যাবে। তিনি আরোও বলেন কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি ছাদে নিয়ে দেখানো হয় যাতে তারা তাদের বাড়িতে চাষ করতে পারে। এছাড়া হরিরামপুরে ২৬টি মাল্টা বাগানের প্রজেক্ট করা হয়েছে।আগামীর কৃষি হবে বানিজ্যিক। নতুন নতুন লাভজনক ফসল উৎপাদনে আমাদের মনোযোগী হতে হবে। যারা ছাদবাগান করতে চান তারা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।

আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।