চাঁদপুর জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব মতলব উত্তর উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) তিনি ছেঙ্গারচর শ্রী শ্রী কালাচাদ বিগ্রহ মন্দির, মুক্তিরকান্দি শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির, মনোরঞ্জণের বাড়ি শ্রী শ্রী দূর্গা পূজা ম-প, মৈশাদী গজরা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির’সহ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন।
এসময় এএসপি আহসান হাবিব বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত আছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরো বলেন, পূজা কে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সুতরাং কারো মনে এধরনের অপ্রীতিকর কিছু থাকলে আগে থেকেই সংশোধন হয়ে যান। যেকোন অপরাধ দমনে পুলিশ সবসময়ই প্রস্তুত।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভুইয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ উদ্দিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাঢ়ৈ’সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবার মতলব উত্তর উপজেলায় মোট ২৯টি পূজা মন্ডপে একযোগে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর থেকে পূজা শুরু হবে ও চলবে ৫ দিন বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
