মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিন ঠেটালীয়া গ্রামের মোঃ লনী বেপারীর ছেলে সিএনজি চালক মোঃ মজিব বেপারীর একটি বসত ঘর ২৪  অক্টোবর রাত ৮.৩০ মিনিটের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে  ঘরটি পুড়ে গেছে। এমন কি তার ঘরের টিভি সহ আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। মজিবের স্ত্রী আহত হয়, তার নাম রহিমা বেগম, তার বাম গাল পুড়ে গেছে।
সরজমিনে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত সাড়ে আটটায় রহিমা বেগম তরকারী পাক করার সময় এ ঘটনা ঘটে। রহিমার ডাক চিৎকারে এলাকার লোক জন  ঝড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের হাবিলদার ইকবাল সহ ১০ জনের একটি দল ঘটনাস্হলে আসে। ঘটনার সময় মজিবের একটি ২ বৎসরের বাচ্চা ঘরে ঘুমিয়ে ছিল, এক মহিলা এসে বাচ্চাটিকে রক্ষা করে। আর একটি বিষয় ঐ সময় এলাকায় বিদ্যুাৎ ছিলনা, এ জন্য এলাকার আশে পাশে ঘর বাড়ি এ বিপদ থেকে রক্ষা পায়। এ খবর শুনে স্হানীয় ইউ সদস্য সাংবাদিক গোলাম নবী খোকন ও ইউ সদস্য আঃ হালিম সরকার ঘটনাস্হল পরিদর্শন করেন। ঐ ঘরের  ক্ষয়ক্ষতির পরিমান প্রায় একলক্ষ টাকা হবে ধারনা করছেন এলাকাবাসী।
এ ব্যপারে মতলব থানার ভার প্রাপ্ত কর্ম কর্তা নাছিরউদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে এসিল্যান্ড মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী এবং স্হানীয় চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীকে অবহিত কর হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।