ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ  এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের (ডিজি) রুটিন দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ। পরবর্তী মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।

একটি আদেশে সদ্য অবসরে যাওয়া ফসিউল্লাহকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর আরেকটি আদেশে সোমবার থেকেই তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফসিউল্লাহকে অবমুক্ত করে অফিস আদেশ জারি করা হয়। একই আদেশ বলা হয়, মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করবেন।

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর পেতে আমাদের বাণী ডট কম এর শিক্ষাঙ্গন পাতায় চোখ রাখুন। নিয়মিত শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর পেতে আমাদের বাণী ফেসবুক পাতায় লাইক দিন। আপনিও লিখতে পারেন আমাদের শিক্ষাঙ্গন  ও মতামত পাতায়। আপনার লেখা পাঠাতে আজই আমাদের ইমেল করুন ”[email protected]” এই ঠিকানায়।

আমাদের বাণী ডট কম/১৫ সেপ্টেম্বর ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।