আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার  মিরসরাইয়ের  অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার ( ১০ এপ্রিল ২০২০) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের সরকারতালুক এলাকায়এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ পুড়ে ছায় হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। ক্ষতিগ্রস্থরা হলো শাহাবুদ্দিন আর্মি, ছোটন, ডালিম ও হনা বেগম।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,  চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে একে একে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার আগে সব পুড়ে গেছে। একে তো মহামারি করোনাভাইরাসের কারণে মানুষ কর্ম হারিয়ে অনাহারে দিন কাটছে তার উপর হতদরিদ্র পরিবারগুলোর থাকার শেষ সম্বল বসতঘরও পুড়ে গেল।

ঘটনার পর পর ক্ষতিগ্রস্থদের চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মোঃ তানভির আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছি। আমাদের তৎপরতায় বাড়ির আশপাশের অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।