ময়মনসিংহ সংবাদদাতা; জেলার  মুক্তাগাছায় জেএমবির ৫(পাঁচ) জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

আজ রবিবার (১২ জুলাই ২০২০)  বিকালে র‌্যাব ১৪ এর অধিনায়ক লে. কর্ণেল ইফতেখার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১১ জুলাই) উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের

গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আসাদ আলী (৪৫), পিতা- মোঃ জালাল উদ্দিন, মোঃ মিস্টার (৪৮), পিতা মৃত নওয়াব আলী উভয়ের বাড়ি উপজেলার নটাকরি গ্রামে, মোঃ রাশেদ (৩২), মোঃ বাছেদ আলী (২৬),উভয় পিতা-মোঃ বাসতুল্লাহ, বিন্নাকুড়ি, গ্রামের বাসিন্দা, মোখলেছুর রহমান, পিতা মৃত জাবেদ আলী ; গ্রাম পশ্চিম চন্ডীমন্ডল। প্রত্যেকেই জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

জেএমবির সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।