মুন্সীগঞ্জ সংবাদদাতা; জেলায় ঈদের দিনে চিকিৎসকসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ৫৭১ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ জন। সুস্থ হয়েছেন ১৬৩ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলাই ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার (২৫ মে ২০২০) দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার ও রোববার পাঠানো ৫১ জনের সোয়াবের রিপোর্ট আসে সোমবার। নতুন পজেটিভ আসা ১৬ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ৯ জন। বাকী ছয় জনের মধ্যে টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, সিরাজদিখান উপজেলায় ৩ জন এবং গজারিয়া উপজেলায় ১ জন রয়েছে। সোমবার শ্রীনগর এবং লৌহজং উপজেলায় কারো করোনা শনাক্ত হয়নি।

তিনি জানান, এই নিয়ে এ পর্যন্ত ৩২০২ টি নমুনার রিপোর্ট আসলো। এ পর্যন্ত ৩৫১১টি রিপোর্ট ঢাকায় পাঠানো হলো। তবে ঈদের দিন সোমবার কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। তাছাড়া রোববার বেলা ১২টা পর্যন্ত সংগ্রহ করা সোয়াব রবিবারই শনিবারের সোয়াবের সাথে ঢাকার নিপসম প্রেরণ করা হয়েছে। তাই ঈদের দিন সোমবার কোন সোয়াব ঢাকায় পাঠানো হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (২৫ মে ২০২০)  তথ্য অনুযায়ী, নতুন একটিসহ মোট ৪৮টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় নয় হাজার ৪৫১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৫৩ হাজার ৩৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৯৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৩৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩৩৪ জনে।

আমাদের বাণী ডট কম/২৫ মে ২০২০/ডিডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।