জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  জেলার কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ৩টি দোকানে জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ ২০২০) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার এই আদালত পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকা ও মূল্যবৃদ্ধির অপরাধে শেখ এন্টার প্রাইজকে ৫ শত টাকা, নিউ বিশ্বাস স্টোর ১ হাজার টাকা এবং সাহা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় পুলিশের একটি টিম, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/সিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।