নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর; মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের খাদ্যের নিশ্চয়তা, টেস্ট ও চিকিৎসা,রেশন কার্ড প্রদান করে আর্মি রেটে রেশনিং চালুর দাবিতে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতীকী  সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দিনাজপুর জেলা শাখা।

আজ শুক্রবার (০১ মে ২০২০) সকালে জেলার শহরের চৌরঙ্গী মোড়ে এই প্রতীকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকের কাজ, ন্যায্য মজুরী, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, সাধারণ ছুটির সময় শ্রমিক ছাঁটাই, লে অফ বন্ধ করা,  করোনা দুর্যোগে শ্রম আইনের ১২ ও ১৬ ধারার প্রয়োগ বন্ধ , শ্রমিকদের করোনা সুরক্ষা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা, করোনার কারনে সাধারণ ছুটিতে শ্রমিকদের বেতন কাটা বন্ধ করা, করোনা আক্রান্ত শ্রমিকদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া, করোনা আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব মালিক এবং সরকারকে নেওয়া, করোনার সুযোগে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার হরন না করা, সড়ক ও নৌ পরিবহণ, নির্মাণ, রিক্সা, ইজিবাইক, হকার, ছোট দোকানদার, পাদুকা শ্রমিক, দিন মজুরসহ কর্মহীন শ্রমিকদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা, পাটকল, চিনিকলসহ রাষ্ট্রীয় কলকারখানার শ্রমিকদের বকেয়া মজুরীর দাবিতে, ফিরে আসা প্রবাসী শ্রমিক এবং বিদেশ গমন প্রত্যাশীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া ও সাময়িক ত্রাণ নয় নিয়মিত রেশনের দাবি জানান।

প্রতীকী সমাবেশ বক্তব্য রাখেন – জেলা শাখার সংগঠক কিবরিয়া হোসেন, মিজানুর রহমান, লুৎফর রহমান, আমিনুর ইসলাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু হাসনাত।

আমাদের বাণী ডট কম/০১ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।