নিজস্ব সংবাদদাতা, রংপুর;  গতকাল রবিবার (০৫ এপ্রিল ২০২০) রাতে রংপুরে চারজনের মৃত্যু হয়েছে। তাদের দেশি চোলাই মদ পানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

য়াজ সোমবার (০৬ এপ্রিল ২০২০) বিকেলে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরের সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া এলাকায় এ ঘটনায় অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-সদ্যপুস্করিণী ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান (৪২), পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী (৬৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুরের কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন।

এসপি বিপ্লব কুমার সরকার জানান, তবে তারা কী ধরনের নেশা পান করেছেন বা আদৌ নেশার কারণে মারা গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে এ ঘটনায় সদর কোতোয়ালি ও বদরগঞ্জ থানার ওসিদের স্থানীয় মদ ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্য নির্দেশ দেওয়া  হয়েছে।

এদিকে, স্থানীয়দের উদ্ধৃত করে রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি জানান, ওই চারজন গত রবিবার রাতে চোলাই মদ পান করেন। রাতেই তিনজনের মৃত্যু হয়।

পরদিন সকালে গুরুতর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।