রাজধানীর হাজারীবাগ সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এর পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বিদ্যুতের পিলারের সঙ্গে বৈদ্যুতিক তারের ড্রেসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন চার শ্রমিক। ফায়ার সার্ভিস খবর পেয়ে পৌঁছার আগেই স্পৃটে মৃত্যু হয় তিন শ্রমিকের। বাকি এক শ্রমিককে সিকদার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ইকরাম বলেন, ‘নদীর পাড়ে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার বসাতে ঠিকাদারের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।’
তবে নিহত ও আহতদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
