শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭২৭ জনে। একই সময় মারা গেছে চার জন এবং সুস্থ্য হয়েছেন ৩৫৬ জন।

আজ রবিবার (১২ জুলাই ২০২০) রাত দশটায় এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম।

সিভিল সার্জন কার্যলয় সূত্রে জানা গেছে, নতুন ৪০ জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৩ জন, পাংশা উপজেলার ১২ জন, কালুখালী উপজেলার ৪ জন, বালিয়াকান্দি উপজেলার ১ জন।

জেলা থেকে এ পর্যন্ত ৫৩৬৭ টি নমুনা পাঠানো হয়েছিল যার মধ্যে ফল পাওয়া গেছে ৫৩৯০ টি এবং ৫৭ টি নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।  বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৩৩৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জন।

এ পর্যন্ত রাজবাড়ীতে মোট পজিটিভ রোগী শনাক্ত ঃ ৭২৭ জন

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩  হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।  আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।